খরচ বাঁচিয়ে সচেতন করা সাধারণ মানুষদের - The News Lion

খরচ বাঁচিয়ে সচেতন করা সাধারণ মানুষদের




দি নিউজ লায়ন ; জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা খরচ বাঁচিয়ে পুজো মণ্ডপে করণা যোদ্ধাদের মডেল।  সরাসরি স্বাস্থ্যবিধির প্রশাসনিক বার্তাকে মান্যতা দিয়ে, এবছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শোভাযাত্রা বন্ধ রেখেছেন, সূত্রাগড়র চুনরি পাড়া স্ট্রিটের নিউ তরুণ সংঘ সন্তোষী মাতা পূজা উদ্যোক্তারা। এই বছর তারা ৪৪ তম বর্ষে পদার্পণ করলো, তাদের ইচ্ছা  ছিলো চন্দননগরের অত্যাধুনিক লাইট , বাঁকুড়ার এক বিশেষ ধরনের বাদ্যদল নিয়ে শোভাযাত্রায় নজর কাড়বেন সকলের। 


বর্তমানে করোনা আবহাওয়া  সমস্ত পরিকল্পনা বাতিল করে পুজো কমিটির পক্ষ থেকে  পুজো মণ্ডপের সামনে ১১ টি করণা যোদ্ধা মডেল এবং দুজন জীবন্ত মডেল করা হচ্ছে ।যাতে অসচেতন মানুষও লজ্জা পান। আর এই পরিকল্পনায় অবশ্যই গর্ববোধ  করবেন শান্তিপুরের সচেতন মানুষ। তারই প্রস্তুতি পর্ব চলছে জোড় কদমে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.